,

ভিয়েতনামের কাছ থেকে আড়াই লাখ টন চাল কিনছে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টন চাল কিনছে সরকার। দেশের বাজারে চালের দাম কমাতে এবং মজুত বাড়াতে এসব চাল আমদানি করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত কৃষিমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘চাল আমদানির জন্য দুই দেশের সরকারের মধ্যে জিটুজি চুক্তি হয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দুই লাখ ৩০ হাজার টন চাল বাংলাদেশে পৌঁছাবে।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিয়েতনাম থেকে আমদানি করা চালের মধ্যে দুই লাখ টন আধা সেদ্ধ চাল এবং বাকি ৩০ হাজার টন আতপ। ভিয়েতনামের প্রতি টন সেদ্ধ চালের দাম পড়ছে ৫২১ ডলার এবং আতপ চালের দাম ৪৯৪ ডলার।

এর আগে গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে চালের আমদানি শুল্ক তুলে নেওয়ার কথা জানায় সরকার। একই সঙ্গে বাজারে সরবরাহ বাড়াতে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়।

চাল আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সুগন্ধি চাল ছাড়া অন্য যে কোনো চাল অর্থাৎ সেদ্ধ ও আতপ চাল আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে বলেও সেখানে উল্লেখ করা হয়।

বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী দেশগুলোর অন্যতম বাংলাদেশ। দেশে বছরে সাড়ে তিন কোটি টন চাল উৎপাদন হয়। উৎপাদিত চালের বেশিরভাগই ব্যবহৃত হয় স্থানীয় খাদ্য চাহিদা মেটাতে। তবে কোনো বছর খরা বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তখন ঘাটতি মেটাতে অন্য দেশ থেকে চাল আমদানি করতে হয় বাংলাদেশকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড