,

চট্টগ্রামের খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, সোমবার (২৯ আগস্ট) ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার মাস্টারপাড়া থেকে রামগড় পৌর ভবন এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এ সময়ের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, লোক সমাগম এবং চার বা তার অধিক ব্যক্তি একত্রে চলাচল করা নিষেধ।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্মৃতিসৌধে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় রামগড় উপজেলা বিএনপি। অপরদিকে একই স্থানে এবং একই সময়ে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সমাবেশ এবং শোক র‌্যালির আয়োজন করা হয়। এ নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, বিনা অনুমতিতে একই সময়ে একই জায়গায় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামগড় পৌরভবন থেকে মাস্টারপাড়ার সিনেমা হল এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম