,

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন দুবাই প্রবাসী

news-image

অনলাইন ডেস্ক : প্রতারণার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রবাসী বাংলাদেশি খায়রুল বাশার রানা (৫০)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে।

গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে দুবাইয়ের লাকী রাউন্ড এলাকার ভাড়া বাসার একটি কক্ষে ফেসবুক লাইভ চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, বাংলাদেশে তার বৃদ্ধ মা, স্ত্রী, ১৮ বছর বয়সী মেয়ে ও ১০ বছর বয়সী ছেলে রয়েছে।

খায়রুল বাশারের শ্যালিকার স্বামী বখতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বাশার আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের জনৈক রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেছেন। দুবাইয়ে রফিকের সঙ্গে বাশারের মোবাইল ফোনের যৌথ ব্যবসা ছিল। কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। জনৈক রফিক দোকানটি দখল এবং বাশারের গাড়ির চাবি নিয়ে বাশারকে মারধর করার কথাও লাইভে উল্লেখ করেন বাশার।

ধর্মপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শোয়াইব সিকদার বলেন, খায়রুল বাশার তিন দিন আগেও ফেসবুকে আর্থিক লেনদেন সংক্রান্ত স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তার মরদেহ প্রবাসে দাফনের আবেদন জানান। আমরা ফটিকছড়ি ও ধর্মপুর প্রবাসী পরিষদের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর