,

চট্টগ্রামে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

রোববার সন্ধ্যা সোয়া ৬টায় সিডিএ আবাসিক এলাকার ২৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগ্রাবাদের সিডিএ ২৩ নম্বর এলাকায় সন্ধ্যা সোয়া ৬টায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও বন্দর থানা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ওমর ফারুক নামের একজন বলেন, আমি বাজার করতে ছোটপুল বাজারে এসেছিলাম। কিন্তু দূর থেকে দেখলাম আগুনের কারণে ব্যাপক পরিমাণে ধোয়া নির্গত হচ্ছে। দ্রুত বন্দর থানা ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর