,

ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারছে না আ. লীগ: মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারছে না আওয়ামী লীগ’। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ করা প্রসঙ্গে মান্না বলেন, ‘যদি ভারতের সমর্থন ছাড়াই শেখ হাসিনা সরকার থাকতে পারে, তাহলে কেন বললেন ভারত সরকারকে? তিনি (পররাষ্ট্রমন্ত্রী) মনে করেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে এখন ভারতের সমর্থন ছাড়া উপায় নেই।’

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সমর্থনও লাগবে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপিকে বোঝান যেন নির্বাচনে আসে। তাদের কেন বোঝাতে হবে, আপনারা নিজেরা বোঝাতে পারেন না?’

মান্না বলেন, ‘যুক্তরাষ্ট্রকে বোঝানো যায়, কারণ তারা ইভিএমে ভোট করে। কিন্তু সেখানে ভোট হওয়ার পর একটি স্লিপ আসে যে কাকে ভোট দিয়েছেন। আমাদের দেশে সেটা নেই। যুক্তরাষ্ট্র তো সেটা বুঝবে না। তারা বলবে, ইভিএমে ভোট হচ্ছে, বিএনপি কেন নির্বাচনে আসে না। এরা যাদের বোঝায়, তাদের দুর্বল জায়গা ধরার চেষ্টা করে। এর মানে যুক্তরাষ্ট্রকে দুই নম্বর বুদ্ধিতে না বোঝালে, ভারতের সমর্থন না পেলে তারা ক্ষমতায় থাকতে পারছে না।’

আওয়ামী লীগ সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না। তারা যদি রিজার্ভ সমস্যার সমাধান করতে না পারে, জ্বালানি সমস্যার সমাধান না করতে পারে, নিত্যপণ্যের দাম না কমাতে পারে, তাহলে আজ অথবা কাল নিজে থেকে সরে যেতে হবে। আমরা রাস্তায় আন্দোলন যদি নাও করি, মাফ চাইতে হবে যে আমি দেশ চালাতে পারছি না। এ রকম জায়গায় যাচ্ছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য মোমিনুল ইসলাম। দলের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. আবু তাহের, প্রকৌশলী হারুন অর রশিদ, ব্যবসায়ী জাকির হোসেন, আইনজীবী মো. আনোয়ার হোসেন ও জাকির হোসেন, প্রকৌশলী ফিরোজ হাসান ও প্রকৌশলী ইমরান হাসান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড