,

এক ইলিশের দাম ৫ হাজার টাকা

news-image

বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনায় এক ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। বিষখালী নদীর এই ইলিশটির ওজন হয়েছিল ২ কেজি। শুক্রবার (১৯ আগস্ট) রাতে বরগুনা মাছ বাজারে ইলিশটি ৫ হাজার টাকায় বিক্রি হয়।

মাছ বাজার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিষখালী নদীতে স্থানীয় এক জেলের জালে বড় আকারের একটি ইলিশ ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন হয়েছে ২ কেজি। পরে মাছটি বিক্রি করার জন্য বরগুনার পৌর মাছবাজারে নিয়ে যান ওই জেলে। এরপর তার কাছ থেকে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে রাখেন বরগুনা মাছ বাজারের একজন খুচরা ব্যবসায়ী।

মাছ ক্রেতা কামাল হোসেন বলেন, বিষখালী নদীর ইলিশের কদর আছে। আর এ কারণেই এ নদীর ইলিশের দাম এমনিতেই একটু বেশি। এ নদীর ইলিশ সুস্বাদু। আমি পাঁচ হাজার টাকায় দুই কেজি ওজনের ইলিশটি কিনেছি। এখন কেনা দামের চেয়ে বেশি দাম পেলেই ইলিশটি বিক্রি করে দেবো।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জেলেরা অবরোধের তাৎপর্য বুঝতে পেরেছে। তাই অবরোধ চলাকালীন মাছ শিকার থেকে বিরত থেকেছেন। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে। এ মৌসুমে বড় আকারের ইলিশ পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড