,

মৌসুমী-রাব্বির ‘সংসার আনলিমিটেড’

news-image

বিনোদন ডেস্ক : অফিসের কাজ ছাড়া বাকি সব কিছুকে সময় নষ্ট মনে করে হাসিব। সংসার সামলানো তার কাছে আহামরি কোনও বিষয় না। এই হাসিবই একদিন গিয়ে পৌঁছায় তার কলিগের বাসায় একটি গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধানে। কিন্তু সেখানে সে খুঁজে পায় এমন একদল বিচ্ছু যারা তাকে শিখিয়ে দেয় সংসার সামলানো ঠিক কতটা কঠিন। এই শিক্ষাই পাল্টে দেয় হাসিবের চিন্তা-ভাবনা।

একটি সংসারের প্রতিদিনের ঝুট-ঝামেলা নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন কমেডি জনরার চরকি ফ্লিক ‘সংসার আনলিমিটেড’। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৮টায় এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে উন্মুক্ত করা হবে।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের। সাথে রয়েছে মৌসুমি হামিদ, সায়রা জাহান, মীর রাব্বিসহ বেশ কিছু শিশুশিল্পী।

কাজটি নিয়ে অভিনেতা ইরেশ যাকের বলেন, ‘এই গল্পের বিষয়টা খুব মজার ছিল। পুরুষতান্ত্রিক সমাজে এরকম গল্প আরও অনেক হয়েছে তবে মজা করে গল্প বলাটা খুব জরুরি। কো-আর্টিস্ট হিসেবে যারা ছিলেন মৌসুমি, রাব্বি, সায়রা তারা খুব কাছের মানুষ। তবে এই কাজ করতে দিয়ে আমি খুব মুগ্ধ হয়েছি আমার শিশু সহ-অভিনেতাদের পেয়ে। আশাকরি কাজটি সবার পছন্দ হবে।’

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী