,

এশিয়া কাপ সামনে রেখে অনুশীলনে সাকিব-মুশফিক

news-image

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর শেষে ক্লান্ত টাইগার ক্রিকেটাররা এখন বিশ্রামে। কোচরাও আছেন ছুটিতে। শুক্রবারের আগে তাই এশিয়া কাপ দলের প্রস্তুতি শুরু হচ্ছে না। তবে সদ্য টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ফিরে পাওয়া সাকিব আল হাসান ব্যস্ত অনুশীলনে। তার সঙ্গে মাঠে ঘাম ঝড়াচ্ছেন মুশফিকুর রহিমও।

গত দুইদিনের মত আজ মঙ্গলবারও নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাকিব। সকাল থেকেই নেটে ব্যাটিং অনুশীলন করছেন তিনি। এদিকে মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করছেন মুশফিকুর রহিম।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে খেলেননি সাকিব। এর আগে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। এশিয়া কাপের মিশনের জন্য তাই আগেভাগেই নিজেকে ঝালাই করে নিচ্ছেন তিনি। নিজেকে প্রস্তুত করতে সাকিবের তাড়না তাই একটু বেশিই।

এশিয়া কাপে ভালো করতে কঠোর পরিশ্রম করছে মুশফিকুর রহিমও। গেল টি২০ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। তাই এশিয়া কাপে পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চাইবেন তিনি। এদিকে এশিয়া কাপে মুশফিকুর রহিমকে ওপেনার হিসেবে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সংযুক্ত আরব আমিরাতের উইকেট স্পিন সহায়ক। মুশফিক স্পিনের বিপক্ষে দলের সেরা ব্যাটার। পেস আক্রমণও সামলাতে পারেন তিনি। মুশফিকও রাজি হয়েছেন। উইকেটরক্ষক এ ব্যাটারের ভেতরেও নতুন কিছু করে দেখানোর রোমাঞ্চ কাজ করছে। পরিকল্পনা সফল হলে মুশফিকের টি২০ বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত।

আগামী ২২-২৩ আগস্ট আরব আমিরাত যাবে টিম বাংলাদেশ। নতুন টি২০ অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে অংশ নিবে এবারের আসরে। আগামী ৩০ আগস্ট শারাজায় আফগানিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে সাকিবের দল। এরপর ১ সেপ্টেম্বর দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড