,

কেনিয়ার নতুন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো

news-image

অনলাইন ডেস্ক : উইলিয়াম সামোই রুটো (৫৫) কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন কমিশন তাকে পূর্ব আফ্রিকার দেশটির পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কেনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টোরাল অ্যান্ড বাউন্ডারি কমিশনারস-এর প্রধান ওয়াফুলা চেবুকাতি। তিনি বলেন, রুটো মোট ভোটের ৫০.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭১ লাখ ৭৬ হাজার ১৪১।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৭৭ বছরের সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পেয়েছেন ৪৮ দশমিক ৮৫ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৯ লাখ ৪২ হাজার ৯৩০।

উইলিয়াম সামোই রুটো কেনিয়ার বিদায়ী প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে গত ১০ বছর ধরে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে জয়ের পর এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ‘কেনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই যে, আমি একটি স্বচ্ছ, উন্মুক্ত ও গণতান্ত্রিক সরকার পরিচালনা করবো।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড