শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শোক র‍্যালিতে যুব মহিলা লীগের মারামারি, ভিডিও ভাইরাল

news-image

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লায় জাতীয় শোক দিবসের র‍্যালিতে মারামারিতে জড়িয়েছেন যুব মহিলা লীগের নেত্রীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৫ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, সকালে দেবিদ্বার উপজেলা থেকে শোক র‍্যালি বের করা হয়। এতে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এতে কে আগে থাকবেন, কে পরে থাকবেন তা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, তর্কাতর্কির একপর্যায়ে দেবিদ্বার উপজেলা যুব মহিলা লীগের সদস্য লিলি আক্তারের ওপর হামলা করেন আরেক সদস্য সুমি আক্তার। এ সময় সুমি আক্তারের সঙ্গে অন্যরাও যোগ দেন। পাশে ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা ও সদস্য বিথি আক্তার।

শোক র‍্যালিতে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার, দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, সাংগঠনিক সম্পাদক ভিপি বাবুলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন ঘটনার সময় পাশেই ছিলেন। উনি ভালো বলতে পারবেন কী নিয়ে এই মারামারি। আমি তখন মিছিল নিয়ে সামনে যাচ্ছিলাম।

কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সভাপতি শিরিন সুলতানা বলেন, আমার এক কর্মী সুলতানা আক্তার মিনার সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঙ্গে আসা এক নারীর বাকবিতণ্ডা হয়।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য