,

চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকায় পলিথিন কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দুপুর দুইটা ২০‌মি‌নি‌টে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোলরুম থে‌কে জানা‌নো হয়, সোমবার দুপুর ১২টার দিকে এই অগ্নিকান্ড ঘ‌টে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ৬ ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু ক‌রে। প‌রে আ‌রও ৪‌টি ইউ‌নিট পাঠা‌নো হয়।

প্রাথ‌মিকভা‌বে অগ্নিকাণ্ডে কারণ জানা যায়‌নি। এ ঘটনায় এখ‌ন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, চারতলা ভবনের তৃতীয় তলা পর্যন্ত পাকা ভবন আর চতুর্থ তলায় টিনশেড ঘর নির্মাণ করা আছে। এই টিনশেড ঘরটি মূলত প্লাস্টিকের খেলনা উৎপাদন ও মজুদের গোডাউন। এখান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর