,

হেলিকপ্টারে চড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. জসিম উদ্দিন প্রধান। আজ শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় অবতরণের পর সকাল সাড়ে ১০টায় বেসরকারি একটি হেলিকপ্টারে জসিম উদ্দিন তার বাড়ি চাঁদপুরের কচুয়ায় আসেন।

জসিম উদ্দিন প্রধান চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলহাজ মো. মোখলেছুর রহমান প্রধানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রবাসী জসিম উদ্দিন হেলিকপ্টারে বাড়ি ফেরায় তারা খুবই আনন্দিত। জসিম বিভিন্ন সময়ে এলাকার গরীব অসহায় মানুষের নগদ আর্থিক সহায়তা করে থাকেন। তারা জসিমকে গ্রামে আসার জন্য সংবর্ধনা দিয়েছেন।

জসিম উদ্দিন প্রধান বলেন, ‘২০০৫ সালে আমি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশের নাগরিক। স্ত্রী ও সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছি। মাতৃভূমি ও নাড়ির টানে দেশে ফেরা। এলাকাবাসী আমাকে এতো ভালবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর