,

চাঁদাবাজির অভিযোগে ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চাঁদাবাজির অভিযোগে শাখা ছাত্রলীগের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী জানা যায়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কবি কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইনকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আবাসিক হলের ডাইনিংয়ে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে জানা যায়।

শেকৃবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান নান্নু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ করায় শেকৃবি ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৭ জুলাই কবি কাজী নজরুল ইসলাম হলের ডাইনিংয়ে ওই দুই ছাত্রলীগ নেতার চাঁদাবাজির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পরপরই নিজেদের নির্দোষ প্রমাণ করতে ডাইনিং কর্মচারীদের ভয়-ভীতি, প্রকাশিত খবরের প্রতিবাদ জানাতে হল প্রভোস্টকে চাপ প্রয়োগ করে বাধ্য করেন এই দুই ছাত্রলীগ নেতা। এর আগে কাজী নজরুল ইসলাম হলের এক সহকারী প্রভোস্টকে লাঞ্ছিত করায় সজীব হোসাইনকে শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড