,

পেট কাটার পর চিকিৎসক বললেন অপারেশন করা যাবে না

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : প্রচন্ড পেটের ব্যথা নিয়ে কালীগঞ্জ শহরের হাসনা ক্লিনিকে ভর্তি হোন গৃহবধু রহিমা বেগম (৩৮)। এরপর প্রাথমিক পরিক্ষা নিরিক্ষায় ডাক্তাররা বলেন, রোগীর পেটের মধ্যে নাড়ি পেঁচানো রয়েছে। তাকে দ্রুত অপারেশন করা প্রয়োজন। এরপর আর্থিক চুক্তি সম্পন্ন করেই গতকাল রাতে ক্লিনিকের ডা. আসলাম হোসেন ও ডা. প্রবীর কুমার বিশ্বাস রোগীকে অপারেশন টেবিলে নিয়ে শুরু করেন অস্ত্রোপচার। কিন্তু অস্ত্রোপচার সম্পন্ন না করেই ডাক্তারগণ তার কাটা পেট সেলাই করে পুনরায় বেডে স্থানান্তর করেন। সেই থেকেই ক্লিনিকের বেডে শুয়ে ব্যাথায় কাতরাচ্ছেন রহিমা বেগম। সে কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

জহুরুল ইসলাম জানান, তার অসুস্থ্য স্ত্রীকে গত ৬ আগস্ট হাসনা ক্লিনিকে ভর্তি করেন। নানান পরীক্ষা-নিরীক্ষার পর ২০ হাজার টাকার চুক্তিতে গতকাল রাতে ক্লিনিকের দুই ডাক্তার রোগীকে অপারেশন টেবিলে নিয়ে যান। এরপর রোগীর পেট কাটার পর অপারেশন সম্পন্ন না করেই সেলাই দিয়ে বেডে স্থানান্তর করেন। চিকিৎসকরা বলেছে, রোগীর নাড়িতে টিউমার রয়েছে। ওই অপারেশন করতে একসঙ্গে ৬/৭ জন ডাক্তার লাগে। তাকে যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অপারেশন করতে হবে। রোগী এখনো ওই ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

রোগীর স্বামী অভিযোগ করে আরও বলেন, যদি অপারেশন করে রোগীকে ভালো না করা যায়, তবে কেনো তারা অপারেশন করল। এখন তার স্ত্রীর জীবন সংকটাপন্ন। তিনি এই অপচিকিৎসার জন্য ডাক্তার ও ক্লিনিক মালিকের বিচার চান।

সংশ্লিষ্ট ডা. প্রবীর কুমার বিশ্বাস জানান, রোগীর পেট কাটার পর নাড়ীতে টিউমার দেখতে পান। কন্ডিশন বেশ জটিল থাকায় তারা অপারেশন শেষ না করেই রোগীকে সেলাই দিয়ে বেডে পাঠান। এমন রোগীকে যে কোন মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করাতে হবে।

এ ধরনের অপচিকিৎসার বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলাম জানান, কেউ অপচিকিৎসার স্বীকার হলে লিখিত অভিযোগ দিতে পারেন। আর অভিযোগ পেলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়