,

স্কুলে প্রবেশের সময় গেট ভেঙে গায়ে, শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে স্কুলে প্রবেশের সময় একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে গায়ে পড়ে শ্রাবণ দেওয়ান (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রাবণ দেওয়ান খাগড়াছড়ি পৌরসভার নারায়ণ খাইয়া এলাকার বাসিন্দা প্রণয় দেওয়ানের ছেলে। সে ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালের দিকে মায়ের সঙ্গে স্কুলে যায় শ্রাবণ। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের প্রবেশদ্বারের লোহার গেট খুলে তার গায়ের ওপর পড়ে। উপস্থিত লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‌‘ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, স্কুলের গেট ভেঙে পড়ার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে গেটটি দুর্বল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর