,

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রিনলাইন পরিবহণের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হন। এ ঘটনায় বাসে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম মো. আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে।

এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন দুর্ঘটনায় আহতরা হলেন, তরিকুল আলম (৩০), রাজু মিয়া (৪৫) ও মো. তৈমুর খান।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টায় মীরসরাই ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী গ্রিনলাইন পরিবহণের দ্রুতগতির একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। এ সময় বাসে থাকা আরও তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ আরম্ভ করি। বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর