,

ভোটার হতে এসে রোহিঙ্গা নারী গ্রেপ্তার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে তথ্য গোপন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টাকালে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের হাতে আটক ওই নারীর নাম কহিনুর আকতার (২০)। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাতুরী খোলা গ্রামের মো. ছিদ্দিকের মেয়ে। কোহিনুর একজন রোহিঙ্গা বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম।

তিনি জানান, গতকাল রোববার সকালে ওই নারী উপজেলা নির্বাচন অফিসে এসে এক কর্মাচারীর হাতে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা কাগজপত্র যাচাই করে দেখা যায় যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদনের সঙ্গে ফাইলটি জমা দিয়েছিলেন।

এদিকে গত ২৬ মে যাচাই বাচাই কমিটি তথ্য গোপন ও ভুয়া তথ্য দেওয়ার দায়ে আবেদনটি বাতিল ঘোষণা করেন। এরপর প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হককে তা জানানো হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, এক রোহিঙ্গা নারী জাল কাগজ নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে এসেছিল। খরর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর