,

উত্তর সিটিতে চলবে কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে ২৮ হাজার রিকশার লাইসেন্স দেওয়া ছিল। কিন্তু এখন প্রায় ১০ লাখের বেশি রিকশা চলছে। এগুলো শৃঙ্খলার মধ্যে নেই, কোনো ডাটাবেজ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোডযুক্ত দুই লাখ রিকশা নিবন্ধন দেব।

আজ বুধবার রাজধানীর গুলাশান-২ নগরভবনের আয়োজিত ‘স্মার্ট হার্ট, স্মার্ট বাংলাদেশ ফলাফল ঘোষণা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু ব্যাটরিচালিত রিকশা সেই বিদ্যুৎ অপচয় করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেব।

তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে এবারই ডিএনসিসি স্মার্ট হাট চালু করেছে। প্রথবারই বিভিন্ন ব্যাংক ও আর্থিকসেবা দানকারী প্রতিষ্ঠানের চ্যানেলে ৩৩ কোটি টাকা লেনদেন হয়েছে। এবারের হাটে যে চ্যালেঞ্জগুলো ছিল বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি এ বিষয়গুলো খতিয়ে চ্যালেঞ্জগুলোর সমাধান খুঁজে বের করতে।

আতিকুল ইসলাম বলেন, গাবতলী আমাদের একটি স্থায়ী পশুরহাট। এখানে সারা বছরই পশু বেচাকেনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা। তাই এটিকে আমরা স্মার্ট করতে চাই এবং এটি করতে আমরা খুব বেশি সময় নেব না।

ডিজিটাল মাধ্যমে ভবিষ্যতে কিভাবে এটিকে আরো বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করতে হবে উল্লেখ করে মেয়র বলেন, এর মাধ্যমে শুধু সহজেই লেনদেন হবে না, মানুষ বিপুল টাকা নিরাপদে লেনদেন করতে পারে। গাবতলীর পশুর হাটকেও ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে। মানুষ এর সুফল পাবে।

তিনি আরও বলেন, একজন খামারি যখন তাদের পশু নিয়ে শহরে আসেন প্রকৃতপক্ষে তাদের অনেক কষ্ট হয়। পশুগুলো বিক্রি করে বিক্রিত টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফেরার চিন্তাটাও তার মধ্যে থাকে। যাওয়ার সময় টাকা নিয়ে একজন খামারি যেন নির্বিঘ্নে নিরাপদে যেতে পারে সেজন্য আমরা এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করেছি। এর ফলে খামারিদের আর নগদ টাকা বহন করতে হচ্ছে না।

এসময় তিনি অনলাইনভিত্তিক সেবাসমূহ গ্রহণ করে নগরবাসীকে ডিএনসিসিকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম, স্মার্ট হাটে অংশ নেওয়া ছয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিকাশ, মাস্টারকার্ড, ভিসাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয়টি পশুর হাটের ইজারাদার, ডিএনসিসির কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না