,

রেলক্রসিংয়ে দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্ত-ক্ষতিপূরণ চেয়ে রিট

news-image

অনলাইপ্রতিবেদক : সারাদেশের রেলক্রসিংগুলোতে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত ও সম্প্রতি চট্টগ্রামের মিরসরাই ও গোপালগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিসটার তাপস কান্তি বল এ রিট দায়ের করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী তাপসকান্তি বল বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৯ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গেটম্যান সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

এর আগে গত ২১ জুলাই রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এর ধাক্কায় পাঁচ নির্মাণশ্রমিক নিহত হন। ওইদিন রাত ৯টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।

এরপর ৩১ জুলাই আইনজীবী তাপস কান্তি বল এ দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত ও রিটে চট্টগ্রাম ও গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে স্বপ্রণোদিত আদেশ চেয়েছিলেন। পরে আদালত তাকে রিট করার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় আজ রিটটি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না