,

৮ বছর পর কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ

news-image

কুমিল্লা প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন। শনিবার বিকেল ৩টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। ৫৬টি ভোটের বিপরীতে ১৭টি পদে প্রার্থী হয়েছেন ২৮ জন।

তবে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে ৮টি পদের প্রার্থীরা। বাকি ৯টি পদে প্রার্থীতা করছেন ২০ জন।

সর্বশেষ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ১১২ জন সদস্যের মধ্যে ৫৬ জন রেখে বাকিদের বাদ দিয়ে নির্বাচন আয়োজন ও নগর সাংবাদিকদের বড় একটা অংশ প্রেস ক্লাবে না আসার মতো বিষয় গুলো নিয়ে সমালোচনা থাকলেও, নির্বাচনকে ঘিরে বাড়তি আমেজ ছিল প্রেস ক্লাব প্রাঙ্গণে।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা করছেন নীতিশ সাহা, লুৎফুর রহমান, কাজী এনামুল হক ফারুক ও আসিফ তরুণাভ। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন সায়্যিদ মাহমুদ পারভেজ, সাদেক হোসেন মামুন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ইমতিয়াজ আহমেদ জিতু ও হুমায়ুন কবির জীবন।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন- অর্থ সম্পাদক তৌহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন. কে রিপন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন।

নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুকী তাপস, মাহবুব আলম বাবু, জালাল উদ্দিন, মোতাহের হোসেন মাহবুব ও সেলিম রজো মুন্সি।

প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠ করতে আমরা তিন সদস্য বিশিষ্ট কমিশন বদ্ধপরিকর। আমরা আশাবাদী সুন্দর ভাবে নির্বাচনটা সম্পন্ন হবে’।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর