সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চোর ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের ট্রান্সফরমার চোর ধরতে অভিনব কৌশল অবলম্বন করেছেন উপজেলা পরিষদ। চোরকে ধরিয়ে দিতে পারলে তাকে নগদ ১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

জানা গেছে, সম্প্রতি উপজেলায় বেশ কয়েকটি বোরো সেচ লাইনের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। ট্রান্সফার হারিয়ে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে কৃষকেরা উপজেলা পরিষদে এসে অভিযোগ করছেন। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিদ্যুত বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ উদ্বিগ্ন। কোন ভাবেই এই চোরদের ধরা যাচ্ছে না। রাতের আধারে চুরি করে তারা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে একটি যৌথসভার আয়োজন করা হয়। এখানে পল্লীবিদ্যুতের ডিজিএম মহিউদ্দিন সেচের ট্রান্সফরমার চুরির বিষয়টি আলোচনায় আনলে চোরকে ধরতে নগদ ১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন মোকছেদুর রহমান লেবু।

ভুক্তভোগী উপজেলার ছালুয়াতলা গ্রামের কৃষক এমদাদুল হক জানান, ‘গত ৩ জুলাই রাতে আমার সেচ মেশিনের ৩ টি ট্রান্সফরমারের মধ্যে ২ টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সেচ মেশিনের আওতায় প্রায় ৭০ একর জমি আবাদ করা এখন হুমকির মুখে পড়েছে।’

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু জানান, ট্রান্সফরমার চুরি একটি জঘন্য কাজ। এতে কৃষক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বোরো আবাদ হুমকির মুখে পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় কৃষক, সেচ মালিক ও বিদ্যুত গ্রাহকরা। তাই যে চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে নগদ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তাকে বিভিন্ন সরকারী সুযোগ সুবিধাও দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন