,

কক্সবাজার বিমানবন্দরের সামনে ট্রাকে আগুন

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকের সামনে বিটুমিনবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার শহরের বিমানবন্দরে পিডি বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি জানান, বিমানবন্দরের প্রধান ফটক সংলগ্ন পিডি বিল্ডিংয়ের পাশে দাড়িয়ে থাকা রাস্তার কাজে ব্যবহৃত ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে ট্রাকটির পাশে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনে ছড়িয়ে পরে আগুন। এভিয়েশনের নিজস্ব ফায়ার সার্ভিসে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সোয়াব জানান, ধারণা করা হচ্ছে ট্রাকে থাকা বিটুমিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুন ধরে যায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না