,

গলায় ফাঁস দিয়ে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’

news-image

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে শামারুক নাহার নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শামারুক একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে ও উজানটিয়া এ এস আলীম মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির একটি কক্ষে রাতে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন শামারুক নাহার।

শামারুকের মা গোলচেহের বেগম বলেন, ‘ফজরের নামাজ পড়ার জন্য মেয়েকে ডাকতে আমি তার রুমে যাই। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়ার ফাঁকা দিয়ে উঁকি দিলে দেখি, সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর