,

জয়পুরহাটে দুটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করছেন ভোটাররা।

এদিন ক্ষেতলাল পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রচণ্ড রোদের কারণে ভোটার উপস্থিতি তেমনটা নেই। এরপরও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ সময় কেন্দ্রের বাইরে কাউন্সিল ও মেয়র সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ক্ষেতলাল পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার এবং ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিল নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইদুর রহমান ও হাবিবুর রহমান।

আজ এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, পাঁচবিবি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, দুটি পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য পুলিশ, বিজিবি ও র‌্যাবের পাশাপাশি সার্বক্ষণিক টহলে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়