,

রাবির ভর্তি পরীক্ষা আজ শুরু

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম দিন বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি ইউনিট’-এর পরীক্ষা দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে। শেষ হবে আগামী বুধবার (২৭ জুলাই)। এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বছর কোটা ছাড়া ৪ হাজার ২০টি আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতিদিন চার শিফটে ১৮ হাজার করে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ শিক্ষার্থী।

বিশবিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার ‘সি ইউনিট (বিজ্ঞান)’-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন মঙ্গলবার

‘এ ইউনিট (মানবিক)’-এর পরীক্ষা এবং বুধবার ‘বি ইউনিট (বাণিজ্য)’-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ও ‘সি ইউনিট’-এর পরীক্ষা প্রতিদিন চার শিফটে সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং সবশেষ বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ‘বি ইউনিট’-এর পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনসহ প্রক্টরিয়াল বডি, বিভিন্ন সংস্থা ও স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ এবং সমন্বয় করে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়