,

স্ত্রীকে নিয়ে কক্সবাজার যাওয়া হলো না রাজিবের

news-image

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি: নববধূকে নিয়ে কক্সবাজার যাওয়া হলো না রাজিব চন্দ্র দাসের (২৫)। সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে মারা যান তিনি।

জানা যায়, গত শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

এরপর শনিবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজিব। সিরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হায়দার হোসেন সম্রাট বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিব চন্দ্র দাস কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের বাসিন্দা।

নিহত রাজিবের বড় ভাই সুমন চন্দ্র দাস জানান, তার ভাই তিনমাস আগে বিয়ে করেছেন। কিন্তু স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। সেদিন কথা হয়েছিল, ফেনী থেকে ফিরে স্ত্রীকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন তিনি। কিন্তু সড়ক দুর্ঘটনা তার ভাইয়ের শেষ ইচ্ছেটা কেড়ে নিলো।

গত শুক্রবার রাজিব তার স্ত্রীর কিছু কাগজপত্র ফেনী থেকে নিয়ে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই রাজিবের মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর