,

চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি: স্বাস্থ্যের ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যের ডিজি আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম
করোনার টিকা সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

রোববার (২৪ জুলাই) রাজধানীতে হোটেল অরনেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয় এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবার যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।

তিনি জানান, করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি। ভ্যাকসিন নেওয়ার পরও মারা যাবে এমন কথা কখনো বলা হয়নি। তবে কিছুটা হলেও সুরক্ষা দেবে।

অনেকে মডার্না টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবে জানতে চাইলে স্বাস্থ্যের ডিজি বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে ভ্যাকসিন অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর