,

দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ হাজি

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজি। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ সম্পর্কিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি এ হজ ফ্লাইটে এখন পর্যন্ত ৬৪টি ফ্লাইট পরিচালনা করেছে তিনটি উড়োজাহাজ সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ২৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে পাঁচটি ফ্লাইট। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে, হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৬ জন, নারী সাতজন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় তিনজন এবং জেদ্দায় একজন।

এবারের হজে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আবর গেছেন। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মোট ১৬৫টি ফ্লাইটে তারা সৌদি যান। গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর