,

ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান সোহান

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামে পাঠিয়ে এই সিরিজে তার হাতে নেতৃত্ব ভার তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হয়ে প্রথম সংবাদ সম্মেলনে বললেন আত্মবিশ্বাসী কথা। জানালেন, খেলতে চান ভয়ডরহীন ক্রিকেট।

রোববার মিরপুর শের-ই-বাংলার সংবাদ সম্মেলন কেন্দ্রে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয়, ভয়ডরহীন ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব যেন এটা করতে পারি। আগে থেকে ফল নিয়ে চিন্তা করলে অনেক সময় প্রক্রিয়াটা ঠিক থাকে না। আমার কাছে মনে হয় ভয়ডরহীন থাকলে ইতিবাচক ব্যাপার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।’

৩৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২.৯০ গড়ে ২৭১ রান করেছেন সোহান। সর্বোচ্চ ৩০*। স্ট্রাইকরেট ১১১.৯৮। ২০১৭ সালের পর ২০২১ সালে জিম্বাবুয়ে সফর দিয়েই আবার দলে জায়গা করে নেওয়া সোহানের শেষ ৬ ম্যাচে রান ২৮, ১১, ৪, ২৫, ৭, ২*।

তিনি আরও বলেন, ‘ব্যাটিং অর্ডারের কথা যেটা বললেন, আমরা যখন মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটিং করি আমার কাছে মনে হয় এখানে রানের চাইতে স্ট্রাইক রেট ও ইমপ্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ। জিনিসটা এমন হতে পারে ১৫-২০ রান অনেক ছোট লাগতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড