,

যৌন নিপীড়নের অভিযোগে চবির ২ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত দুজনকে বিশ্ববিদ্যায় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশেও নিষিদ্ধ ঘোষণা করেছে চবি প্রশাসন। আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চবির সহকারী প্রক্টর শহিদুল ইসলাম।

বহিষ্কৃত দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজিম হোসেন ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

চবির সহকারী প্রক্টর শহিদুল ইসলাম জানান, অপর দুই অভিযুক্ত মাসুদ রানা ও নুর হোসেন শাওনের বিষয়ে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে চবি প্রশাসন। তারা চট্টগ্রামের হাটহাজারি কলেজের শিক্ষার্থী বলে জানান তিনি।

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজিমসহ চারজনকে আটক করে র‌্যাব-৭। পরে তাদের ভুক্তভোগীর করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আজিম হোসেন, নুর হোসেন শাওন, নুরুল আবছার বাবু ও মাসুদ রানা। শনিবার নতুন করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল ইসলাম নামের ওই যুবক বহিরাগত।

এ ছাড়া র‌্যাবের কাছে মেহেদী হাসান হৃদয় নামের আরও একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে র‌্যাব। তিনি এখনও র‌্যাব হেফাজতে আছেন। আজিম, নুরুল আবছার ও মেহেদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। আর মেহেদী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

অন্যদিকে, শাওন ও মাসুদ হাটহাজারী কলেজের শিক্ষার্থী। তারাও ছাত্রলীগকর্মী।

এর আগে, গত রোববার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে এক ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। নিপীড়নের শিকার ছাত্রীর ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তিদের পোশাক ও কথাবার্তা শুনে মনে হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণ ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ রেখে দুজনকে ছেড়ে দেন ওই তরুণেরা।

যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। পরে বুধবার হাটহাজারী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ