,

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমন হাসান (১৮) নামের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় শহরের বড় বাজারের পাশে সিকো বরফ কলের সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

নিহত ইমন কক্সবাজার পৌরসভার উত্তর টেকপাড়া এলাকার বাসিন্দা ও বড় বাজারের খরুলিয়া পলিথিন হাউসের মালিক মো. হাছানের ছেলে। ইমন পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত ইমনের বাবা মো. হাছানের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে আবদুল্লাহর নেতৃত্বে ৭-৮ জন ইমনকে ছুরিকাঘাত করে। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে ইমন বাসায় যাওয়ার পথে সিকো বরফ কলের সামনে আবদুল্লাহর নেতৃত্বে ৭-৮ জন ইমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ শুক্রবার সকালে ইমনের মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর