,

ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মধ্যপ্রদেশের ধর জেলার খালঘাট সঞ্জয় সেতুর রেলিং ভেঙে বাসটি নর্মদা নদীতে পড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রায় ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন নদীতে থাকা জেলেরা। বেশ কয়েকজন এখনও নিখোঁজ বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত মহারাষ্ট্র রোডওয়েজের বাসটিতে যাত্রী ছিল ৫৫ জন। বাসটি খারগোন ও ধর জেলার সীমান্তে নর্মদা নদীতে পড়ে যায়। আজ সকাল সাড়ে ৭টায় বাসটি ইন্দোর থেকে পুনের উদ্দেশে রওনা হয়। এরপর বাসটি ধর জেলার খালঘাট আসলে সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে খারগোন ও ধর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান।

দুর্ঘটনার কারণ অজানা হলেও মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ‘বাসের ব্রেক কিংবা স্টিয়ারিংয়ে গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে।’

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইট বার্তায় বলেন, ‘ঘটনাস্থলে জেলা প্রশাসনের একটি টিম গেছে। বাসটিকে তোলা হয়েছে। ধর জেলার খারগোন প্রশাসনের সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের স্বজন ও আহতদের সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির