,

ইউক্রেনের গোয়েন্দাপ্রধান ও প্রধান কৌঁসুলি বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস এজেন্সির (এসইউবি) প্রধান এবং প্রধান কৌঁসুলিকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বহিষ্কুত দুই কর্মকর্তা হলেন ইভান বাকানভ ও ইরিনা ভেনেদিক্তোভা। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একাধিক অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল রোববার এক ভিডিও ভাষণ দেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, এই দুই সংস্থার অন্তত ৬০ জন সাবেক কর্মকর্তা-কর্মচারী বর্তমানে রাশিয়ানিয়ন্ত্রিত এলাকায় কাজ করছেন। এই দুই সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রুশদের সহায়তা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৬৫১টি মামলা করা হয়েছে।

জেলেনস্কি বলেছেন, ‘এই ধরনের অপরাধ আমাদের জাতীয় নিরাপত্তার ভিত্তিমূলে আঘাতের সমতুল্য। এই ঘটনা ওই দুই প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছে। এবং এসব প্রশ্নের জবাব পইপই করে নেওয়া হবে। এই ঘটনার সঙ্গে আরও যারা যারা জড়িত তারা সবাই রাশিয়ান ফেডারেশনের স্বার্থে কাজ করছে এবং তারা সবাই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ‘

তিনি বলেন, ‘তাদের এ জন্য জবাবদিহির আওতায় আনা হবে। এই বিষয়টি রাশিয়ার শত্রুদের কাছে গোপনীয় তথ্য স্থানান্তর এবং রাশিয়ার স্পেশাল সার্ভিসকে সহযোগিতার সঙ্গে জড়িত।’

এর মাত্র কয়েক দিন আগে এসইউবির ক্রিমিয়া অঞ্চলের সাবেক প্রধান ওলেগ কুলিনিখকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির