রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়িকে ৬ টুকরো করে মাটিচাপা দিলেন পুত্রবধূ

news-image

জেলা প্রতিনিধি : কক্সবাজারের রামুতে শাশুড়িকে হত্যা পর মরদেহ ৬ টুকরো করে বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়ার অভিযোগে পুত্রবধূ রাশেদা বেগমকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) বিকেলে মরদেহ উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্য উমখালী হাজির পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। রাশেদা কক্সবাজার সদরের ভারুয়াখালীর ছোট চৌধুরী পাড়ার সৈয়দ নুরের মেয়ে।

নিহতের নাম মমতাজ বেগম (৬০)। তিনি ওই পাড়ার মৃত আবদুল কাদেরের স্ত্রী। পুত্রবধূ রাশেদা নিহতের আপন ভাতিজি।

মিঠাছড়ির ৩ নম্বর ওয়ার্ড সদস্য আমির হামজা পরিবারের বরাত দিয়ে বলেন, মমতাজ বেগমের একমাত্র ছেলে আলমগীর কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে চাকরি করেন। শনিবার নাইট ডিউটি থাকায় সন্ধ্যার আগেই চলে যান। রাতে শাশুড়ির সঙ্গে বউয়ের ঝগড়া হয়। একপর্যায়ে শাশুড়িকে হত্যার পর দুই হাত, দুই পা, মাথা বিচ্ছিন্ন করে বাড়ির নলকূপের পাশে মাটিচাপা দেন।

রোববার সকালে বাড়ি এসে মাকে খুঁজলে তিনি রাগ করে চকরিয়ায় মেয়ের বাসায় গেছেন বলে জানায়। সেখানে যায়নি জানতে পেরে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। দুপুরে বাড়ির নলকূপের পাশে নতুন খোঁড়া মাটি দেখে সন্দেহ হলে অল্প খুঁড়েই মায়ের শাড়ি দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ মমতাজ বেগমের দেহের ছয় টুকরো উদ্ধার করে।

রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, পুলিশ মমতাজ বেগমের মাথা, বিচ্ছিন্ন দুই হাত ও দুই পা উদ্ধার করেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জমির উদ্দিনের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক

প্রথমবার বরিশাল সফরে প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ

সোমবারও ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে ভোগান্তি

জমির উদ্দিনের জানাজা বিকেলে, সংসদ চত্বরে হবে দাফন

বৃষ্টিতে আবারও ডুবল ঢাকা, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, পথে পথে ভোগান্তি

চট্টগ্রামে ভারী বর্ষণে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী

প্রাথমিক বৃত্তিতে পুরস্কৃত ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

নিষ্প্রভ খেলেও সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আইআরজিসির

সুপার টাইফুনের আঘাতের অপেক্ষায় চীন