,

এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তায় অভিভাবক-শিক্ষার্থীরা

news-image

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার শ্রমজীবী পরিবারের সন্তান জয়া দাস। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বন্যায় তাদের বসতঘর অন্তত ৫ ফুট পানিতে তলিয়ে গিয়েছিল। গত ১৬ জুলাই থেকে ১০ দিন ছিলেন পাড়ার একটি দোকানঘরে। বাড়ি ফিরে দেখেন, বই-খাতাসহ সব শিক্ষাউপকরণ পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

জয়া দাস বলেন, ‘হঠাৎ করে বন্যার পানি বাড়ায় কোনোভাবে আমরা চার বোন, মা ও বাবা প্রাণ নিয়ে বাড়ি ছেড়ে একটি দোকানঘরে উঠেছিলাম। ঘরের সব জিনিসপত্র, কাপড়-চোপড় পানিতে ভেসে গেছে। বই-খাতা, গাইড, নোট পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। সামনে পরীক্ষা; কিন্তু এখনো বই কিনতে পারিনি।’

একই বিদ্যালয়ের আরেক এসএসসি পরীক্ষার্থী শহরের হাছননগরের বাসিন্দা রিজুয়ানা আক্তার রাইসা বললেন, ‘বন্যার পানি কমার পর বাড়ি ফিরে দেখি সব বই-খাতা পানিতে ভিজে গেছে। প্রবেশপত্রটা কোনো রকমে রোদে শুকিয়েছি; কিন্তু ছিড়ে গেছে। শুনেছি ২০ তারিখ স্কুল খোলার পর নতুন এডমিট কার্ড দেওয়া হবে। ১২ দিন পড়তে পারিনি। আমাদের পাড়ার রিপন জামান নামের একজন নতুন বই কিনে দিয়েছেন। তবে বিভিন্ন বিষয়ের নোটবই পানিতে ভিজে গলে গেছে।’

জয়া ও রাইসার মতো বিপাকে পড়েছে সুনামগঞ্জের কয়েক হাজার শিক্ষার্থী। এর মধ্যে আছে হাজারো এসএসসি পরীক্ষার্থীও। কেউ কেউ বাজার থেকে নতুন বই-খাতা কিনতে পারলেও অনেকের সেই সাধ্য নেই।

তাহিরপুর উপজেলার শ্রীপুর এলাকার জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল বলেন, ‘আমাদের স্কুলের অন্তত ৪০ ছাত্র-ছাত্রীর বই বন্যার পানিতে নষ্ট হয়েছে। এর মধ্যে ৫ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের প্রভাষক শাহাদাৎ হোসেন ৫ পরীক্ষার্থীকে গাইডবই দিয়েছেন।’

সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্যায় সুনামগঞ্জের শিক্ষার্থীদের ক্ষয়-ক্ষতির প্রকৃত তথ্য এখনো সংগ্রহ করা যায়নি। যতটুকু জানা গেছে, অন্তত ১১ হাজার শিক্ষার্থীর বই-খাতা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক হাজার এসএসসি পরীক্ষার্থীর বই-খাতা পানিতে ভিজে নষ্ট হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা ৮ হাজার বই কুমিল্লা ও চট্টগ্রাম থেকে আনছি। ২০ জুলাইয়ের মধ্যে বইগুলো আমাদের হাতে পৌঁছবে। ২১ জুলাই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।’

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পর্যায়ক্রমে প্রাথমিকসহ সব শিক্ষার্থী নতুন বই পাবে।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না