,

এমপির পাশে বসে মার খাওয়ার কথা অস্বীকার করলেন সেই অধ্যক্ষ

news-image

রাজশাহী সংবাদদাতা : সংবাদ সম্মেলন করে অধ্যক্ষকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর নিউ মার্কেট এলাকার রাজনৈতিক চেম্বারে ভিকটিম অধ্যক্ষকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় অধ্যক্ষ সেলিম রেজাও এমপির হাতে মার খাওয়ার কথা অস্বীকার করেন। একইসঙ্গে গণমাধ্যম প্রকাশিত এ ঘটনা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘অধ্যক্ষ ফোরামের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গত ৭ জুলাই আমার কার্যালয়ে যা ঘটেছে তা বিভিন্ন গণমাধ্যমে বিকৃতি করে উপস্থাপন করা হয়েছে। একটি চক্র ইস্যু তৈরি করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করে আমার সম্মানহানি করেছে। এই সম্মান কি গণমাধ্যমকর্মীরা আমাকে ফেরত দিতে পারবেন?’

তিনি আরও বলেন, ‘মূলত ঈদের আগে শুভেচ্ছা বিনিময় করার জন্য অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের ডাকা হয়েছিল। সেখানে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন তারা। বিশেষ করে অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু ও অধ্যক্ষ সেলিম রেজার মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আমি গিয়ে তাদের শান্ত করি।’

অধ্যক্ষ সেলিম রেজা বলেন, ‘ঈদ উপলক্ষে গত ৭ জুলাই আব্দুল আওয়াল রাজু ফোন করে আমাদের এমপির কার্যালয়ে যেতে বলেন। সেখানে ৭-৮ জন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত হয়। পরে আমাদের অধ্যক্ষ ফোরামের কমিটি গঠন ও অভ্যন্তরীণ অন্যান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় এমপি আমাদের নিবৃত করেন। এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি সেখানে।’

সংবাদ সম্মেলনে গোদাগাড়ী মাটিকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর থিম ওমর প্লাজায় সাংসদ ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে, যা গত সোমবার রাতে জানাজানি হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তোলপাড় শুরু হয়।

এরপর গত বুধবার ঘটনাটি তদন্তে কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে যত দ্রুত সম্ভব সরেজমিনে ঘটনা বিস্তারিত জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন উপাচার্য।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়