,

চট্টগ্রামে আরও ৭৪ জনের করোনা শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ৮৮৮ জনে। এসময়ে ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৫ জন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন বুধবার ২২ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৯৩ শতাংশ।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জাগো নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৫৯ জন নগরীর এবং ১৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন, অ্যান্টিজেন টেস্টে ৯ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৬ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ১ জন, আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে ২ জন, ইপিক হেলথ কেয়ারের ল্যাবে ৭ জন, মেট্রোপলিটন হাসপাতালের ল্যাবে ২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৯ জন এবং এভারকেয়ার হাসপাতালের ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর