,

পুত্রবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news-image

লালমনিরহাট প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে এক নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

ওই নারীর নাম মাহমুদা খাতুন (২৫)। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায়।

বুধবার রাত ৯টার দিকে এঘটনা ঘটে। এসিড নিক্ষেপে আহত ওই নারী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেকতীবাড়ী এলাকার আব্দুল মালেক মিয়ার মেয়ে মাহমুদার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী গ্রামের আতোয়ার হোসেনের ছেলে হামিদুল ইসলামের। বিয়ের পর থেকে স্বামীর পাশাপাশি তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছে ওই নারীর। ওই কলহের জের ধরে বুধবার রাত ৯টার দিকে শ্বশুর আতোয়ার রহমান শাশুরি হামিদা বেগমের সহযোগিতায় ওই নারীর শরীরে এসিড নিক্ষেপ করে এমন অভিযোগ ওই নারীর বাবা আব্দুল মালেক মিয়ার। এতে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর শুনে হাসপাতালে গিয়ে আহত নারীর অবস্থা দেখেছি৷ এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড