,

সুশান্তকে গাঁজা সরবরাহ করতেন রিয়া

news-image

বিনোদন ডেস্ক : প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার সঙ্গে জড়িত মাদক মামলার এক বড়সড় অভিযোগ প্রকাশ করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তাদের দাবি ‘এম এস ধোনি’ তারকাকে রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক একাধিকবার গাঁজা সরবরাহ করেছেন। সম্প্রতি এনসিবি এনডিপিএস আদালতে সুশান্তের মৃত্যুর মামলার সঙ্গে জড়িত ৩৫ জনের বিরুদ্ধে এক অভিযোগপত্র দাখিল করেছিল। গত মঙ্গলবার এই মামলার শুনানি হয়েছে। এনসিবি খোলাসা করেছে রিয়া, শৌভিকসহ সব অভিযুক্ত ব্যক্তি একে অপরের সঙ্গে মিলে ২০২০ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ষড়যন্ত্র করেছিলেন। তারা বলিউডের বিভিন্ন তারকা এবং অভিজাত শ্রেণির মানুষের মধ্যে মাদকদ্রব্য বিতরণ, বিক্রি ও সরবরাহ করতে চেয়েছিলেন।

এনসিবি আরও দাবি করেছে অভিযুক্ত ব্যক্তিরা মুম্বাইয়ে শুধু মাদক চোরাচালান করেননি, তারা গাঁজা, কোকেন, চড়সের মতো নেশার দ্রব্যও সেবন করেছেন। অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আয় আর অপরাধীদের আশ্রয় দেওয়ার জন্য সব অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ২৭ ও ২৮ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। এ ছাড়া ২৮ ও ২৯ ধারা অনুযায়ীও মামলা করা হয়েছে। এনডিপিএস আইন সম্বন্ধীয় মামলার রায় নেন বিশেষ বিচারক বিজি রঘুবংশী। তিনি ২৭ জুলাই এ মামলার রায় শোনানোর দিন ঘোষণা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড