,

২০২৩ বিশ্বকাপই হতে পারে তামিম সাকিব মুশফিক মাহমুদউল্লাহর শেষ

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২০১১ বিশ্বকাপে মাহমুদউল্লাহ। এরপর এই চারজন ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও খেলেন। তবে ভারতে অনুষ্ঠেয় আগামী ২০২৩ বিশ্বকাপই হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের এই সিনিয়র চারজনের শেষ। এমনটিই ইঙ্গিত দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে তামিম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তবে এই চারজন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নাকি শুধু ওয়ানডে সংস্করণে বিদায় জানাবেন তা বিস্তারিত কিছু বলেননি।

মুশফিকের ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পদচলা। সাকিবের ১৬ বছর। তামিম খেলছেন ১৫ বছর ধরে, মাহমুদউল্লাহর ১৫ বছর পূর্ণ হবে ১০ দিন পরই।

তামিম বলেন, ‘এখনও অনেক জায়গা আছে, যেগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। ২০২৩ বিশ্বকাপ সম্ভবত হবে আমাদের জন্য সবচেয়ে বড় আসরগুলির একটি, বিশেষ করে আমাদের চার জনের জন্য, আমরা খুব সম্ভবত সেখানেই শেষ করব। আমাদের স্রেফ সম্ভাব্য সেরা দল সমন্বয় ও সেরা দল গড়তে হবে।’

পরে একই কথা নিজের অফিসিয়াল ফেইসবুক পাতায় লিখে সেখানে সবার নামও উল্লেখ করেছেন তামিম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড