,

দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ নিহত ৩

news-image

জেলা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিঙ্গাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মেইনগর গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল প্রধান (২৫), একই গ্রামের শালু মিয়ার ছেলে মো. শরীফ (২৪) ও তাফসীর (১৭)। রাসেল কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামের একটি বাস দাউদকান্দির জিঙ্গাতলী এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে আসে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর