,

টেকনাফে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তির নাম আব্দুর রহিম ওরফে মেজর (৩৪)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ার বাসিন্দা। তার নামে একাধিক মাদক, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

শুক্রবার (৮ জুলাই) রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম সরকার।

তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশনের অ্যাড. শাহ আলম মার্কেটের সামনে অপরাধ সংঘটনের জন্য জনৈক ব্যক্তি সশস্ত্র অবস্থায় করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা একটি বস্তা থেকে ১ টি বিদেশি পিস্তল, ৩ টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ টি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, আটক আব্দুর রহিম একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যাসহ নানা অভিযোগে ৬ টির বেশি মামলা রয়েছে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর মঞ্জুর মেহেদী ইসলাম।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর