সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

news-image

উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. সাজ্জাদ হোসেন ইমন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৪ জুলাই) রাত ৮টার দিকে পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের মৃত ছালেহ আহম্মদ সওদাগরের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে ইমন সবার ছোট। সে নাহেরপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

ওচমানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শাহাদাত হোসেন বলেন, ইমন মস্তাননগর এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সোমবার রাত ৮টার দিকে রেললাইনে হাঁটার সময় অসাবধানবসত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় সে। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে রাত ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম বলেন, সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে কেউ মারা যাওয়ার ব্যাপারে আমি অবগত নই। আমার দায়িত্বের মধ্যে ৬০ কিলোমিটার এলাকা রয়েছে। অনেক সময় দুর্ঘটনা ঘটলে আমাদের কাছে ম্যাসেজ আসার আগে পরিবার মরদেহ দাফন করে ফেলে। কারো অভিযোগ না থাকলে মরদেহের ময়নাতদন্ত হয় না। তারপরও আমি খবর নিয়ে দেখছি।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস