,

মেসিকে টপকে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার মার্তিনেস

news-image

স্পোর্টস ডেস্ক : ট্রান্সফার মার্কেট বিবেচনায় আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলারের খেতাবে লিওনেল মেসিকে পেছনে ফেললেন লাওতারো মার্তিনেস। ফুটবলারদের দলবদলের বাজারে সম্ভাব্য দাম কেমন হতে পারে, ট্রান্সফার মার্কেটের, সে হিসাব অনুযায়ী মেসি এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার আর নেই।

এই মূল্য নির্ধারিত হয় মূলত খেলোয়াড়ের চুক্তিতে বাকি থাকা সময়, তার বয়স, পারফরম্যান্স-সবকিছুর ভিত্তিতে।

ইতালির ইন্টার মিলানে খেলা ২৪ বছর বয়সী মার্তিনেসের বর্তমান বাজার মূল্য ৬৭.৫০ মিলিয়ন পাউন্ড। আর পিএসজিতে খেলা ৩৫ বছর বয়সী মেসির মূল্য ৪৫ মিলিয়ন পাউন্ড।

এদিকে আর্জেন্টাইনদের মধ্যে দামের দিক থেকে পরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে ক্রিস্টিয়ান রোমেরো (৪৩.২০), আনহেল কোরেয়া (৪০.৫০) ও রদ্রিগো দে পল (৩৬)।

বিশ্বের সব ফুটবলার মিলিয়ে তালিকায় সবার ওপরে ফ্রান্সের পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।এই ফরোয়ার্ডের দাম দেখানো হচ্ছে ১৬ কোটি ইউরো। দ্বিতীয়স্থানে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া নরওয়েইজিয়ান স্ট্রাইকার আর্লিং হরলান্ড, ১৫ কোটি। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ১০ কোটি ইউরোতে তৃতীয়।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী