,

কাশ্মীরি মাটন

news-image

বাড়িতে একঘেয়ে পদ্ধতিতে মাংস রান্নায় খানিক পরিবর্তন আনতে পারেন। আলু দিয়ে পাতলা ঝোলের বদলে বানিয়ে নিতে পারেন কাশ্মীরি মাটন। রইল প্রণালী। খাসির মাংস খাওয়ায় বিধিনিষেধ থাকলে একই পদ্ধতিতে মুরগির মাংসও রান্না করতে পারেন।

উপকরণ

খাসির মাংস: ৫০০ গ্রাম

পানি ঝরানো টক দই: এক কাপ

পেঁয়াজ কুচি: এক চা চামচ

সরিষার তেল: আধ কাপ

চিনি: এক চা চামচ

লবন: স্বাদ মতো

তেজপাতা: দু’টি

রসুন: দশ কোয়া

মৌরি: এক চা চামচ

হিং: সামান্য

নারকেল কোরা: চার টেবিল চামচ

দুধ: সামান্য

জিরা: এক চা চামচ

প্রণালী

খাসির মাংস ভাল করে ধুয়ে তাতে লবন ও দই মাখিয়ে ঘণ্টা খানেক রেখে দিন।

এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিন। খানিক নেড়ে নিয়ে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। লাল হয়ে এলে দই মাখানো মাংস দিয়ে অল্প কষে নিন।

মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ পানি দিয়ে গোটা রান্নাটি প্রেশার কুকারে দিয়ে দিন। দুটো সিটি পড়লেই প্রেশার থেকে নামিয়ে নিন। নামানোর সঙ্গে সঙ্গেই প্রেশারের ঢাকনা খুলবেন না। কিছুক্ষণ ভাপে রাখলে মাংস আরও ভাল করে সেদ্ধ হয়ে যাবে।

এ বার মাংসটি আবার কড়াইয়ে ঢেলে অন্যান্য মশলাগুলি মিশিয়ে ভাল করে কষিয়ে নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাশ্মীরি মটন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু