,

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ থেকে বিআরটিসির বিভিন্ন ডিপোতে পাওয়া যাবে ইদযাত্রার টিকিট। বৃহস্পতিবার বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে আগামী ৪ জুলাই থেকে বিশেষ সার্ভিস চলবে। ঈদের পর ১২ জুলাই পর্যন্ত এই সেবা চালু থাকবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ঈদের আগাম টিকিট পাওয়া যাবে।

মতিঝিল বাস ডিপো থেকে খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের টিকিট পাওয়া যাবে। কল্যাণপুর বাস ডিপো থেকে মিলবে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের টিকিট পাওয়া যাবে।

গাবতলী ডিপো থেকে আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটের টিকিট পাওয়া যাবে। জোয়ারসাহারা বাস ডিপো থেকে পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকিট পাওয়া যাবে।মিরপুর বাস ডিপো থেকে মিলবে বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের টিকিট। মোহাম্মদপুর বাস ডিপো থেকে শরীয়তপুর ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের টিকিট পাবেন ঘরমুখো মানুষ।গাজীপুর বাস ডিপো থেকে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের টিকিট পাওয়া যাবে।

যাত্রাবাড়ী বাস ডিপো থেকে ঢাকা-রংপুর, শরীয়তপুর রুটের টিকিট পাওয়া যাবে। নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকিট পাওয়া যাবে। কুমিল্লা বাস ডিপো থেকে ঢাকা-রংপুর রুটের টিকিট পাওয়া যাবে। নরসিংদী বাস ডিপো থেকে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের টিকিট পাওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না