,

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় কমলাপুরসহ রাজধানীর ছয়টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেলসেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়। ৫ জুলাই পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার রাজধানী থেকে প্রতিদিনের জন্য ২৬ হাজার ৭১৩টি আসনের টিকিট বিক্রি করা হবে। এসব টিকিটের ৫০ শতাংশ স্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।

শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনটির ১৬টি কাউন্টারের মধ্যে দুটি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা করা হয়েছে। ভোর থেকেই অগ্রিম টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা লাইনে আছেন। টিকিট প্রত্যাশীদের লাইন কাউন্টারের সামনে থেকে স্টেশনের বাইরে চলে গিয়েছে। তবে, শুধুমাত্র একটি গন্তব্যের জন্য হওয়ায় স্টেশনে আগের মতো ভিড় নেই টিকিট প্রত্যাশীদের।

কমলাপুরের প্রধান রেলস্টেশন থেকে শুধুমাত্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে এবং কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর