,

নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ : নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

আজ শুক্রবার সকালে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলি এলাকার বলিহার কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পোল্টির খাবারবোঝাই ট্রাকটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়