,

পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের এই উচ্ছ্বাসের পেছনে অন্যতম কারণ তার বাড়ি মাগুরায় যেতে হয় পদ্মা পাড়ি দিয়ে। সেতু উদ্বোধনের পর বাড়িতে যাতায়াত তার জন্য সহজ হবে। ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’ খেলতে এই মুর্হূতে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বপ্নের পদ্মা সেতু নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

পদ্মা সেতুর ছবি দিয়ে সাকিব লিখেছেন, ‘এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি!’

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিপক্ষে নামবেন টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামেও সগৌরবে ভেসে উঠবে পদ্মা সেতু ও শেখ হাসিনার ছবি।

পর দিনই সেই মাহেন্দ্রক্ষণ। ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষার ফসল পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের কাছে বাংলাদেশের নতুন এক পরিচয় উন্মোচিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী