,

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষক নিহত

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বজ্রপাতে জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০) নামের দুই কৃষক নিহত হয়েছেন। এসময় তৌহিদুল ইসলাম (৭০) ও আসলাম হোসেন (৪৫) নামের আরও দুইজন কৃষক আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ব্জ্রপাতে হতাহতরা সবাই তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে নিহত জমসেদ আলী নারায়ণপুর গ্রামের সেফাতুল্যার ছেলে এবং জেহের আলী একই গ্রামের জুমন আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। এ সময় চৌদ্দমাইল মোড় সংলগ্ন জয় ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেওয়ার জন্য তারা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। কৃষকরা মাঠ থেকে রাস্তায় ওঠার পরপর বজ্রপাতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান।

আহত তৌহিদুল ইসলাম এবং আসলাম হোসেনকে উদ্ধার করে সাবাই হাট তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি নিজেই ঘটনাস্থল ও নিহত দুই জনের বাড়ি পরিদর্শন করেছি। তাদের প্রতি পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা দেওয়া হবে।’

অন্যদিকে, বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা। এ সময় তিনি নিহত জমসেদ আলী ও জেহের আলীর পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান